জেলা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে।
নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুছা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি মেতিকান্দা স্টেশনের আউটার খাকচরে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হন।
ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন বা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন। মৃতদের সবাই পুরুষ।




















