সারাদেশ ১১ মে, ২০২৪ ১০:২৬

সমাজের সন্ত্রাসী-চাঁদাবাজী-জুয়া মুক্ত করার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই : এস এম কামাল

নিজস্ব প্রতিবেদক 
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা- ৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজী, জুয়া  মুক্ত  করার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলাই পারে সকল অপশক্তিকে দূর করে সুস্থ সমাজ গঠনে সহযোগিতা করতে। খেলাধুলা, শরীর চর্চা  মানুষের শরীর ও মনকে ভাল রাখতে সহয়তা করে। আমাদের এই সমাজ থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও জঙ্গিবাদীদের নিমূল করতে হবে। কারণ, যখন আমাদের সন্তানেরা খেলার মাঠে থাকে, যখন সাহিত্যাঙ্গনে থাকে, তখন তাদের মেধা মনন বিকশিত হয়। তখন তাদের চিন্তা খারাপ দিকে ধাবিত করে না।

শুক্রবার (১০ মে) বিকালে নগরীর দৌলতপুরস্থ ঐহিত্যবাহী পাবলা সবুজ সংঘের নিজস্ব মাঠে ‌'অমর একুশে টি-টোয়েন্টি প্রাইজ মানি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪’র' ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা তিনি বলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাবে খেলাধুলা কে উৎসাহিত  করেন। তিনি নিজে মাঠে গিয়ে খেলা দেখেন। খেলার মাঠে ফোন করে খেলোয়ারদের খোজ খবর নেন। শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হওয়রে পরে বাংলাদেশ  ক্রিকেটে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন,প্রতিটি পাড়া মহল্লায় আমাদের মাঝে মাঝে ক্রিকেট ,ফুটবল , ব্যাডমিন্টন , হা-ডু-ডু , সাংস্কৃতিক অনুষ্ঠান , সাহিত্য চর্চা , পহেলা বৈশাখ , ঈদ উৎসব, এই সমস্ত অনুষ্ঠান মালা জমকালো ভাবে  আয়োজন করতে হবে। এই সমস্ত উৎসবের মধ্য দিয়ে সমাজের অপসংস্কৃতি থেকে সমাজ কে দূরে রাখে । আসুন আমরা এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজ থেকে মাদককে না বলি, সন্ত্রাসকে না বলি, চাঁদাবাজকে না বলি, জঙ্গিবাদকে না বলি। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব অর্পন করেছেন তা যেন সততার সাথে, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে যথাযথ ভাবে পালন করতে পারি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, তানিশা আবাসিক প্রকল্পের সিইও মো. শফিকুল ইসলাম, দৌলতপুর থানা আ’লীগ নেতা ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী,  ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, সংরক্ষিত কাউন্সিলর শাহিদা বেগম, ৪নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক মো. অহিদুজ্জামান, ৬নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক জাফর ইকবাল মিলন, ১০নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক মো. ইমরুল ইসলাম, আ’লীগ নেতা শেখ আব্দুল হামিদ, পাবলা সবুজ সংঘের নেতৃবৃন্দ বজলুল করিম মনির, মোল্লা জাহিদ হোসেন, শেখ আব্দুল গফফার, মনিরুজ্জামান ছবি, শফিকুল ইসলাম বাবু, হাবিবুর রহমান, শেখ মো. ইব্রাহিম, শেখ শামসুল আলম মিলটন।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, ইবাদ মোড়ল, মহিলা আ’লীগ নেত্রী বিনু ইসলাম,এস এম ফায়েদ হোসেন সকাল। চুড়ান্ত খেলা পরিচালনা করেন মাহমুদুল হাসান রুবেল ও উজ্জ্বল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন আনিছুল হক খোকন, আকুঞ্জী এস এম মোস্তাসিন, মুমিন মোল্লা, রাব্বি, মুন্না, শামিম, রাজিব, আজিম,  বিকালসহ অন্যান্য নেতৃবৃন্দ। চুড়ান্ত পর্বে বিজয়ী দলের খ্যাতি অর্জন করেন রাফসান গ্রুপ জাগুয়ার্স ও রানার আপ দলের সুনাম খ্যাতি অর্জন করেন দেয়ানা টাইগারর্স। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রপি ও প্রাইজমানি তুলেদেন প্রধান অতিথি এস এম কামাল হোসেন এমপিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।