সারাদেশ ১২ নভেম্বর, ২০২৩ ০৯:২০

নারায়ণগঞ্জে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ২ নং ঢাকাশ্বরী এলাকায় নাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, বাসটিতে কেউ আগুন দিয়েছে নাকি দুর্ঘটনার কারণে আগুন লেগেছে সে বিষয়টি তদন্ত করে জানানো যাবে।

আজ রোববার, ১২ নভেম্বর রাত ৮টার দিকে বাসটিতে আগুন লাগে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাত ৮টার দেকে ঢাকাশ্বরীতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। গাড়িতে কেউ অগ্নিসংযোগ করেছে কিনা বা গ্যাসে চালিত গাড়িতে দুর্ঘটনায় আগুন লেগেছে কি না তা তদন্তের পর বলা যাবে। তবে, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযেগিতায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। 

আমাদেরকাগজ / এইচকে