সারাদেশ ৯ নভেম্বর, ২০২৩ ০১:৫২

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে আগুন 

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার সকাল ৬ টায়। এবারের অবরোধ কর্মসূচিতে খুব একটা সক্রিয় হতে পারেনি বিরোধী দলগুলো। এর মধ্যেও বিভিন্ন জেলায় দভায় দভায় গাড়িতে আগুনের ঘটনা ঘটছে। 

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ। এদিনি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।(বৃহস্পতিবার) (৯ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, ভোরে একটি পণ্যবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ আগুন নিয়ন্ত্রণ করে। এতে ট্রাকের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা সার্বক্ষনিক নজর রাখছি। কোন অপ্রীতিকর ঘটনা দেখলে তা সমাধানে কাজ করছি।  

আমাদের কাগজ/এমটি