সারাদেশ ৮ নভেম্বর, ২০২৩ ০১:১২

পোশাক কারখানার নিরাপত্তায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন 

আমাদের কাগজ ডেস্ক: বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকাসহ আশপাশের এলাকায়। এসময় পোশাক কারখানার নিরাপত্তার কথা মাথায় রেখে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

আজ (বুধবার) (৮ নভেম্বর) ঢাকাসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক বিজিবি চোখে পড়ে। এর আগে, গত শনিবার গাজীপুর, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। 

এরমধ্যে গাজীপুরে আট প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন এবং আশুলিয়া এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজিবির পাশাপাশি মাঠে রয়েছে র‌্যাব ও পুলিশের সদস্যরা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যারা পোশাকশিল্পকে নিয়ে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। র‌্যাবের শক্ত অবস্থানের কারণে পোশাক সেক্টরে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে এখন প্রযর্ন্ত। 

উল্লেখ্য, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সম্প্রতি বেশ কয়েক দিন ধরে রাজধানীতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। সরকাররে বেঁধে দেওয়া সাড়ে বারো হাজার টাকা দাবি না মেনে আজও মাঠে গার্মেন্টস্ শ্রমিকেরা। তাই বিজিবি মোতায়েন করা হয়। 

আমাদের কাগজ/এমটি