সারাদেশ ৫ নভেম্বর, ২০২৩ ০৬:২৭

গাজীপুরে পোল্ট্রি ফিড মিলে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কোয়ালিটি ফিড মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

রোববার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে  এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, দুপুর ১টার কিছু সময় পর গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার কোয়ালিটি ফিড মিলের গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ঘটনাস্থলের উদ্দেশ্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কারখানার গুদাম থেকে আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে সেভাবে কাজ করা হচ্ছে। এতে করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে।


আমাদেরকাগজ/এইচএম