সারাদেশ ৮ অক্টোবর, ২০২৩ ০৮:১১

 জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: এদেশের জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘যারা বাংলাদেশকে অচল করার প্রচেষ্টা নিয়েছিল তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন। এদেশের জনগণ আর অন্ধকারে যেতে চায় না, এদশের জনগণ আলোকিত বাংলাদেশ দেখতে চায়।

আজ রবিবার বিকেল ৩টায় নোয়াখালীর চাটখিল থানার নবনির্মিত পুলিশ ব্যারাক ও কনফারেন্স রুমের উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ যাদের সঙ্গে নেই তারা যতই আস্ফালন দেখাক তাতে কিছুই হবে না। কারণ জনগণের শক্তিই আসল শক্তি। দেশে একটি সংবিধান রয়েছে। দেশের সংবিধান অনুযায়ী যা হবে তাই আমরা করব। দেশে একটা নির্বাচন কমিশন আছে সে নির্বাচন কমিশন ভোটের সিডিউল ঘোষণা করবে। তখন সশস্ত্র বাহিনীগুলো নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন তাদের যেভাবে পরিচালনা করবে তারা সে ভাবেই পরিচালিত হবে।’

মন্ত্রী বলেন, ‘দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাই আমরা আশা করি। নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন আপনারা কী ইয়াজ উদ্দিনের কথা ভুলে গেছেন।’

প্রশ্ন করে তিনি বলেন, ‘আপনারা কী দেড় কোটি ভুয়া ভোটারের কথা ভুলে গেছেন? এই ভুয়া ভোটারদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্দোলন করেছিলেন, স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে দেশে যে ভোট হচ্ছে তা ওই আন্দোলনেরই ফসল। এই প্রশাসনের অধীনেই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়ে আসছে। আমরা মনে করি এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দ্তি।’


আমাদেরকাগজ/এইচএম