সারাদেশ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০১:০৩

দিনাজপুরে 

বোনের বাড়িতে ভাইকে খুন, আহত আরও ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক শালিসই বৈঠকে মারামারির ঘটনা ঘটে। এসময় ছুরিকাঘাতে ওয়াসিম আলী (৩৭) নামের এক যুবক নিহত হয়েছে। (শুক্রবার) দিবাগত রাত ১০টার দিকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মৃত্যু যুবক উপজেলার খানপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে। এছাড়াও এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীনর রয়েছেন।

স্থানীয়রা জানায়, সব ভালোই চলছিল। কোন এক কারণে বোনের বাসায় ভাইসহ পরিবারের লোকজন নিয়ে শালিস বৈঠক বসে। 
শালিসের এক পর্যায়ে (শুক্রবার) রাতে খোসালপুর গ্রামে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়াসিমসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ওয়াসিমের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।  

বিরামপুর থানা ইনচার্জ সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিরামপুর থানায় নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

আমাদেরকাগজ/এমটি