সারাদেশ ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১৪

ভাইয়ের হাতে ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে (বৃহস্পতিবার) সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা শ্রীরামপুর গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীরামপুর গ্রামের আছসার উদ্দিনের ছোট ছেলে সাদিকুল ইসলামকে (৩২) তারই বড় ভাই শফিকুল ইসলাম ধারাল চাকু দিয়ে আঘাত করে। এসময় 

ডান পায়ের হাঁটুর উপর ও নাভির নিচে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। 

পরে গুরতর আহত অবস্থায় ভুক্তভোগী সাদিকুলইকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা ও পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আমাদেরকাগজ/এমটি