সারাদেশ ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৫২

ধর্ষণের পর রাস্তায় রাস্তায় ঘুরছিল অর্ধনগ্ন শিশু, অতঃপর...

আমাদের কাগজ ডেস্ক : সম্প্রতি ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে রক্তাক্ত ও অর্ধগগ্ন অবস্থায় ঘুরছিল রাস্তায় রাস্তায়। এসময় সহায়তা চাইলেও পায়নি শিশুটি। উল্টো একজন তো তাকে তাড়িয়েই দিলেন। এমনই এক লোমহর্ষক তথ্য উঠে এসেছে ভারতীয় এক গণমাধম (এনডিটিভির) প্রতিবেদনে।

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের বাদনগর রোডের এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

পরবর্তীতে কারো কাছে সহয়তা না পেয়ে ১২ বছরের ওই শিশুটি ওইভাবে ঘুরতে ঘুরতে সাহায্যের জন্য একটি আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানে একজন পুরোহিত সন্দেহ করেন, সে যৌন সহিংসতার শিকার।এরপর তোয়ালে দিয়ে তার শরীর ঢেকে জেলা হাসপাতালে নিয়ে যান পুরোহিত। হাসপাতালে ডাক্তারি পরীক্ষায় তাকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার শিশুটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ইমার্জেন্সি রক্ত দিতে হয়। এদিকে ঘটনা জানার পর  এগিয়ে এসেছে পুলিশ। তার অবস্থা এখন স্থিতিশীল হলে মানুষিক ভাবে ভালো নেই মেয়েটি।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা দিপা সিন্ধে মেয়েটির নাম জানতে চেয়েছিলেন। তবে সে তার নাম বা কোনো পরিচয় দিতে পারেনি। তার বাসা কোথাও সে সম্পর্কেও কিছু জানাতে পারেনি সে। অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ ঘটনায় একটি ধর্ষণের মামলা হয়েছে।

উজ্জয়িনী পুলিশ প্রধান শচীন শর্মা বলেছেন, অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুত ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি বলেন, আমরা একটি বিশেষ তদন্ত দল গঠন করেছি এবং এটি নিবিড়ভাবে দেখছি। জনগণের কাছে আবেদন করছি, কোনো তথ্য পেলে পুলিশকে জানান।

কোথায় মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। শিগগিরই আমরা তথ্য নিয়ে আসব। মেয়েটির কথা বলার বাচনভঙ্গি শুনে বোঝা যায় সে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে এসেছে। 

আমাদেরকাগজ/এমটি