ডেস্ক রিপোর্ট।।
চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় ময়মনসিংহ ও বাগেরহাটটের দুই বাংলাদেশির মৃত্যু।
মক্কার হজ কাউন্সেলর মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মো. গোলাম মোস্তফা তালুকদার (৬২) (পাসপোর্ট নম্বর-বিডব্লিউ ০২৬৩৯৭২) এবং বাগেরহাট জেলার নরেন্দ্রপুরের বাসিন্দা আবদুল মালেক শেখ (৭৪) (পাসপোর্ট নম্বর-বিএক্স ০৮৪৫১৮৪)।
এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে এসে মক্কায় ২১ জন, মদিনায় চারজন ও জেদ্দায় একজনসহ ২৬ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও তিনজন নারী।
এদিকে বৃহস্পতিবার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে ৩০০টি ফ্লাইটে মোট ১ লাখ ৫ হাজার ৪২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।




















