সারাদেশ ৪ জুলাই, ২০২৩ ১০:৩০

প্রেমের টানে কলেজছাত্রের বাড়িতে তিন সন্তানের জননী, অতঃপর... 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: প্রেমের টানে কলেজছাত্রের বাড়িতে স্ত্রীর দাবিতে অবস্থান করছেন তিন সন্তানের জননী। ঘটনাটি ঘটে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। এ ঘটনা প্রকাশ্যে আসার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত প্রেমিক।

আজ মঙ্গলবার ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার ( ২ জুলাই) সকাল থেকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের পলি লক্ষ্মীপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করতে থাকেন তিনি।

জানা যায়, উপজেলার ইদিলপুর গ্রামের কলেজ পড়ুয়া ছেলের (২১) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। এরই ধারাবাহিকতায় ঈদের দুদিন পর শনিবার (১ জুলাই) রাত ১০টায় ওই যুবক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। পরে তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে। 

এ সময় ওই গৃহবধূর স্বামী তাদের হাতে-নাতে ধরে ফেলে। এ বিষয়ে ইউপি সদস্যসহ এলাকাবাসী রাতভর দেন-দরবার করেও কোনো সুরাহা করতে পারেনি। এদিকে স্বামী তার স্ত্রীর সঙ্গে আর সংসার করবে না বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে স্বামীর সংসার হবে না জেনে ওই গৃহবধূ গত ২ জুলাই সকালে কলেজ পড়ুয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করতে থাকে। অবস্থা বেগতিক দেখে বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয় ওই যুবক। 

এ ছাড়াও অভিযুক্ত যুবকের বোন, ভগ্নীপতি ও বাড়ির সদস্যরা অবস্থানরত ওই গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে অভিযুক্ত প্রেমিকা বাড়ির বাইরে অবস্থান করছেন।

ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, রোববার সকালে পলি লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামে পুলিশ পাঠিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি