সারাদেশ ২১ জুন, ২০২৩ ০৭:১৩

রাজশাহী সিটি নির্বাচন

৮৬ কেন্দ্রে এগিয়ে নৌকার প্রার্থী লিটন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতোমধ্যে ৮৬ কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এখন চলছে গণনা। 

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (এভিএমে) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। তবে রাজশাহীতে কয়েকটি কেন্দ্রে ভোটার  থাকায় ৪টার পরও ভোট নেওয়া হয়। 

বুধবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফল অনুযায়ী, ৮৬ কেন্দ্রে মেয়র পদে ৮৫ হাজার ৭৭৮ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা)। মেয়র পদে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) ৭ হাজার ৭১৬ ভোট, জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ) ৬ হাজার ৮৪২ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ৫ হাজার ৪৪২ ভোট পেয়েছেন।


আমাদেরকাগজ/এইচএম