স্ত্রীকে গলা কেটে খুন, ৬ বছর পর গ্রেপ্তার স্বামী
ছবি - সংগৃহীত
মাদের কাগজ ডেস্ক : নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর অভিযুক্তের আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, ছয় বছর আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ। আজ সোমবার হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (২৮ মে) সন্ধ্যায় ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে হাতিয়া থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্য মাইজচরা গ্রামের নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির হোসেন আহম্মদের ছেলে মো. মহিউদ্দিন (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে নিজঘরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনাকে গলা কেটে হত্যা করে স্বামী মহিউদ্দিন। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ধাওয়া করে। পরে মরদেহ ফেলে পালিয়ে যান মহিউদ্দিন। এরপর থেকে মহিউদ্দিন গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
রোববার (২৮ মে) সন্ধ্যায় ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, মূলত পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড। সোমবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি মহিউদ্দিনকে সোপর্দ করা হবে।বাকিটা আদালত ঠিক করবে।
আমাদের কাগজ/এমটি