সারাদেশ ২৭ মে, ২০২৩ ০৩:২১

বুয়েটের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।

তথ্য অনুযায়ী, নবজাতক ছেলে এবং একদিন বয়সের বলে ধারণা করা হচ্ছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, আজ শনিবার বেলা ১১টার দিকে ক্যাম্পসের ডাচ-বাংলা ব্যাংকের বুথের পাশের ডাস্টবিনে মরদেহটি পাওয়া যায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বলেন, ‘নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই। এ ব্যাপারে শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা করা হবে।’

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল-সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের লালবাগ থানার পলাশী এলাকায় অবস্থিত। 

আমাদের কাগজ/এমটি