সারাদেশ ২৭ মে, ২০২৩ ১০:৫৫

নেত্রকোণায় ফুঁসলিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নেত্রকোণার মদনে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে চাচা তামিম মিয়ার (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় রাতেই শিশুর বাবা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে বিকেলে ওই শিশুকে চাচা ঘরে নিয়ে যান। সেখানে ফুঁসলিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ওই শিশু স্বজনদের বিষয়টি জানালে রাতে তার বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দেন।

তামিম মিয়া উপজেলার কাইটাইল ইউনিয়নের দশআশি গ্রামের মর্তুজ আলীর ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান করছে। তদন্তের পর জানা যাবে।  

আমাদের কাগজ/এমটি