সারাদেশ ১৪ মে, ২০২৩ ১১:২৫

পুরান ঢাকায় ভবনে আগুন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর বংশাল এলাকার নবাবপুর রোডে তিন তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লেগেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। রোববার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানান, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এদিকে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সূত্র অনুযায়ী, ভবনটির তিন তলায় রান্নার কাজ চলছিল। এর নিচতলায় ছিলো খাবারের হোটেল। রান্না করার সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

এরশাদ হোসেন বলেন, ভবনটির তিন তলায় থাকা হোটেলের রান্না ঘরে আগুন লাগলেও এর সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। নিয়ন্ত্রণের পর এখনো শেষ মুহূর্তের কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।


আমাদের কাগজ/এমটি