সারাদেশ ১৩ মে, ২০২৩ ১২:১৫

গলায় লিচুর বীজ আটকে প্রাণ গেল শিশুর

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে লিচু খাওয়ার সময় গলায় বীজ আটকে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে,শুক্রবার (১২ মে) বিকালে উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ,জুনায়েদ নামে একবছর বয়সী এক শিশুর বাবার নাম আশরাফুল আলমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মে) বিকালে নানাবাড়ি থেকে আনা লিচু খাচ্ছিল জুনায়েদ। এ সময় হঠাৎ একটি লিচুর বীজ তার গলায় আটকে যায়। পরে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

আমাদের কাগজ/এমটি