সারাদেশ ৭ মে, ২০২৩ ০৫:০৭

মানিকগঞ্জে আয়েশা আবেদ ফাউন্ডেশনে আগুন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: মানিকগঞ্জের আয়েশা আবেদ ফাউন্ডেশনের দু’টি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৭ মে) দুপুর দুইটা বিশ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘন্টাব্যাপী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৈদ্যুতিক শর্ট সার্টিফিকেট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

জানা গেছে, এই প্রতিষ্ঠান গার্মেন্টস পণ্য প্রস্তুত করে। যেই দুটি ইউনিটে আগুনে ক্ষয়-ক্ষতি হয়েছে সেখানে রং এবং মম পলিশের কাজ করা হতো। দুটি ইউনিটে মোট ত্রিশ জন কর্মচারী সেখানে কর্মরত ছিলেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আয়েশা আবেদ ফাউন্ডেশনের দুটি ইউনিটে থাকা চারদিকের টিনশেড দেয়াল, মেশিনপত্র, আসবাবা ‍পুরে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এবং প্রতিষ্ঠানের কর্মচারিরা মিলে আগেন নিয়ন্ত্রণের কাজ করছে।

আহত কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে সেখানে কর্মরত কেউ সে তথ্য দিতে রাজি হয়নি। সংশ্লিষ্ট জেলা হাসপাতালেও খোঁজ নিয়ে কোন আহতের খবর পাওয়া যায়নি।

সকল বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ইনচার্জ শাহ্ আলমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে এবং কর্তব্যরত কাউকে পাওয়া যায়নি।

আমাদের কাগজ/এমটি