সারাদেশ ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১১:২৩

পালা এবার হুইপপুত্র শারুনের, চলছে গ্রেফতারের প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট ।।

চট্টগ্রামের হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, শারুনের ব্যাপারে গোয়েন্দা প্রতিবেদন ইতোমধ্যেই আইনপ্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন মহলের কাছে দেওয়া হয়েছে। তারা এটা তদন্ত করছেন। শারুনের ব্যাপারে তিনটি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রথমত, শারুনের ব্যাংক হিসাবগুলোর বিবরনী চাওয়া হবে।

দ্বিতীয়ত, তিনি যে বিভিন্ন লোকের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেছেন এবং অশোভন আচরণ করেছেন সেটার ব্যাপারে তদন্ত হবে।

তৃতীয়ত, তার অবৈধ এবং অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে তদন্ত করা হবে।

এ ব্যাপারে একাধিক তথ্য প্রমাণ আইনশৃংখলা বাহিনীর হাতে এসেছে বলে আইনশৃংখলা বাহিনীর সূত্রগুলো নিশ্চিত করেছে।