আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর সায়েন্সল্যাবে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মারা গেছেন। নিহতের নাম, আয়েশা আক্তার। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, এ নিয়ে ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়াও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতদের বাকি ৩ জন হল- শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)। আয়েশাকে নিয়ে সংখ্যাটা চারজনে দাঁড়াল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে থাকা অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি। আয়েশার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ মার্চ সায়েন্সল্যাবে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
আমাদের কাগজ/এমটি



















