সারাদেশ ১৪ মার্চ, ২০২৩ ১১:৪১

রাজধানীতে রিকশাচালককে গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর ডেমরা থানার আওতাধীন টেংরা এলাকায় এক রিকশা চালককে গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত এ অটোরিকশাচালকের নাম মো. মিরাজ হোসেন (২৫) । 

পুলিশ তার মরাদেহ উদ্ধার করেছে। সোমবার (১৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠায় পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায় , মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান , হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।তিনি বলেন, মিরাজ পেশায় রিকশাচালক ছিলেন। তিনি শ্যামপুর থানার বটতলা ব্রিজ এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার চরকমিশন গ্রামে। তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা হয়েছে।

আমাদের কাগজ/এমটি