সারাদেশ ১ মার্চ, ২০২৩ ০৯:৫৫

চিকিৎসকদের উদ্দেশ্যে

শুধু ব্যবসা নয়, মানুষকেও সেবা দিতে হবে: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শুধু ব্যবসা করলে চলবে না, মানুষকে সেবা দিতে হবে।

বুধবার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

এসময় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক-কর্মচারীসহ সবাই নিরলস প্রচেষ্টা চালাবেন বলেও প্রত্যাশা করেন তিনি।


আমাদেরকাগজ/এইচএম