আমাদের কাগজ ডেস্কঃ চাঁদপুরের মোহনপুরে পর্যটন কেন্দ্রে (মেঘনা নদী) পিকনিকে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটে । নিহতরা হলেন- শাহরিয়ার ইশতিয়াক শামস (১৬) ও সুষ্মিত সাহা (১৪)। তারা নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় এই দুই শিক্ষার্থী। জানা যায়,ঘটনার দিন একই স্থানে এ ঘটনা ঘটলে। এজনের মরাদেহ তাৎক্ষনিক পাওয়া গেলও ,নিখোঁজ ছিল অপর শিক্ষার্থী সুষ্মিত সাহা। পরে ঘটনার তিন দিন পর তার মরদেহ উদ্ধার করল চাঁদপুরের কোস্টগার্ড।
আরও জানা যায়, রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদীতে নিখোঁজ সুষ্মিত সাহার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মোহনপুর নৌপুলিশের কাছে ওই শিক্ষার্থীর মরদেহ রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে।
এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে নিখোঁজ হন তারা।
আমাদের কাগজ/এমটি




















