সারাদেশ ২২ জানুয়ারি, ২০২৩ ০২:৩৫

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। আজ (২২ জানুয়ারি) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (২১ জানুয়ারি) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪ হাজার ৭৬৩ ইয়াবা, ১১ গ্রাম ২৭৭ পুরিয়া হেরোইন, ১১ কেজি গাঁজা ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি