সারাদেশ ১৬ জানুয়ারি, ২০২৩ ১১:৪৫

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩ জন গ্রেফতার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার উদ্ধার করা হয়। ডিএমপি সূত্রে এ তথ্য জানা যায়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৭৩৫ পিস ইয়াবা, ৪১৫.২৫ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেন্সিডিল, ৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ১৬০টি ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১৫ জানুয়ারি ২০২৩ খ্রি.) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।

 

আমাদের কাগজ/ এমটি