মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন ইউপি সদস্য
ছবি - সংগৃহীত
আমাদের কাগজ,রাজশাহী প্রতিনিধিঃ এবার মাদক কান্ডে ভাসলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউপির ৮নং ওয়ার্ড সদস্য সেতাবুর রহমান বাবু (২৮)। প্রতিবেশীর বাড়িতে হেরোইন রেখে ফাঁসাতে গিয়ে ধরা খান নিজেই। ১০০ গ্রাম হেরোইসহ আটকের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার(৩ জানুযারী) রাতে ইউপি সদস্য বাবু, তার দেহরক্ষী আলমগীর ও আব্দুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। এ সময় পুলিশ বাবুর পকেট থেকে ১০০ গ্রাম হেরোইনের একটি প্যাকেট উদ্ধার করেন।
বুধবার (৪ জানুয়ারী) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, মঙ্গলবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে গোদাগাড়ীর মাটিকাটার উজানপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল্লাহর বাড়িতে অভিযান চালায়। সোর্সের দেওয়া তথ্যানুযায়ী বাড়িটির বিভিন্ন স্থানে তল্লাশির পর কোনো মাদক না পেয়ে ডিবি পুলিশ বাড়ি থেকে বের হয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলেন।
পরে তদন্তের উদ্দেশ্যে ইউপি সদস্য বাবু ও তার দেহরক্ষী আলমগীর বাড়িটিতে প্রবেশ করেন পুলিশ। তারা বাড়ির ভেতরে বিভিন্ন জায়গায় উঁকিঝুঁকি দেওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পুলিশ বাবু মেম্বারের দেহ তল্লাশির সময় তার প্যান্টের ডান পকেট থেকে ১০০ গ্রাম হেরোইনের একটি প্যাকেট উদ্ধার করেন।
ঘটনায় সঙ্গে বাবুর দেহরক্ষী আলমগীরকেও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
আমাদের কাগজ/এম টি