সারাদেশ ২৭ ডিসেম্বর, ২০২২ ০৯:২১

কুপ্রস্তাবে রাজি না হওয়ায়,ঘরে ঢুকে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বাগেরহাটে নিজঘরে ঢুকে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।  সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালি‌য়ে হাবিল শেখ (৩৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে র‍্যাব-৬।

তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব-৬-এর অধিনায়ক। হাবিল ফকিরহাট উপ‌জেলার দেয়াপাড়া গ্রা‌মের আদম শেখের ছে‌লে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ।

তিনি জানান, ওই কি‌শোরী বাগেরহাটের ফকিরহাটে একটি মাদরাসায় নবম শ্রেণিতে পড়ালেখা করে। আসামি হাবিল শেখ ভুক্তভোগীকে বিভিন্ন সময় মাদরাসায় আসা-যাওয়ার পথে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ওই কিশোরী কুপ্রস্তাবে রাজি না-হওয়ায় হাবিল তার ওপর ক্ষিপ্ত হয়। গত ১২ ডিসেম্বর রাত ৯টার দিকে ভুক্তভোগী নিজঘরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত ২টা ১০ মিনিটের দিকে হাবিল শেখ ভুক্তভোগীর বসতঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে৷ একপর্যায়ে কিশোরীর চিৎকারে তার বাবা-মা চলে আসে। তখন হাবিল তার মায়ের হাতে আঘাত করে পালিয়ে যায়। 

ঘটনার পর বাগেরহাট জেলার ফকিরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিমের মা৷ 

এরপর র‌্যাব-৬ (সদর কোম্পানি)-এর একটি আভিযানিক দল মামলার ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে এবং গ্রেপ্তারকৃত আসামি  হাবিল শেখকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে। 

আমাদের কাগজ/এম টি