সারাদেশ ২৫ নভেম্বর, ২০২২ ১০:১০

গাজীপুরে কম্পোজিট মিলে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশাররফ কম্পোজিট মিলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বিস্তারিত জানা যায়নি।


আমাদেরকাগজ/এইচএম