সারাদেশ ১৯ নভেম্বর, ২০২২ ১০:৫৯

রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৩৫ 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এতে মাদক বিক্রিতা ও সেবনকারীদের মধ্যে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বিশেষ সূত্রের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ২২২ ইয়াবা, ৭৩ গ্রাম হেরোইন ও পাঁচ কেজি ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।          


             
আমাদের কাগজ/এম টি