সারাদেশ ৯ নভেম্বর, ২০২২ ১০:১৭

গরু পারাপারের সময়  বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত 

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি লোহাকুচি সীমান্তে গরু পারাপার করার সময়  বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১-২২নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি লোহাকুচি সীমান্তে গরু পারাপার করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে আনোয়ার ও ওয়াসকুরুনি মারা যান।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমসের আলী জানান, বুধবার ভোরে ওই সীমান্তে কিছু লোক গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এ সময় গুলিতে দুজন মারা যান।
আমাদের কাগজ/ ইআ