সারাদেশ ৪ নভেম্বর, ২০২২ ১০:০৬

এইচএসসি পরীক্ষায় ডিএমপির বিশেষ নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে । পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগরীর কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ আদেশ আগামী রোববার থেকে পরীক্ষা চলাকালীন সময়ে বলবৎ থাকবে। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর । গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

এদিকে করোনা সংক্রমণ ও বন্যার কারণে সরকার প্রায় সাত মাস পর এ পরীক্ষা নিচ্ছে। এ বছর আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ শিক্ষার্থী।

আমাদের কাগজ/ ইআ