সারাদেশ ১৮ অক্টোবর, ২০২২ ১১:৪৫

শেষমেশ ছোট সতীনের কাছেই হারল আনোয়ারা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে (দুর্গাপুর) সাধারণ সদস্য পদে অটোরিকশা প্রতীকে ৫৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বড় সতীনকে হারিয়েছে ছোট সতীন।

জানা গেছে, একই ওয়ার্ডে ছোট সাতীন সুরমি আক্তার সুমির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বড় সতীন আনোয়ারা বেগম । তালা প্রতীকে মাত্র ৪ ভোট পায় আনোয়ারা। সুধু আনোয়ারাকেই নয় একই পদের জন্য আরও দুজন পুরুষ পরাজিত  করেন  সুরমি আক্তার। তাদের মধ্যে টিউবওয়েল প্রতীকে জুয়েল মিয়া পেয়েছেন ৪৪ ভোট এবং হাতি প্রতীকে আবদুল করিম পেয়েছেন মাত্র দুই ভোট।আর অটোরিকশা প্রতীকে ৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সুরমি আক্তার।

দুই সতীন আনোয়ারা বেগম ও সুরমি আক্তার সুমির স্বামী দুর্গাপুর পৌরসভার মেয়র আলাউদ্দিন আলাল। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। এরই মধ্যে তার দুই স্ত্রী জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে নামেন।

জয় পেয়ে সুরমি আক্তার বলেন, আমার নির্বাচনকে সামনে রেখে আমার স্বামী দীর্ঘদিন ধরে কাজ আসছিলেন। তা ছাড়া পারিবারিক সিদ্ধান্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু আলালের সুনাম ক্ষুণ্ন করতে রাজনৈতিক প্রতিপক্ষ আনোয়ারা বেগমকে মনোনয়ন দেয়।

এদিকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে পরাজিত আনোয়ারা বেগম বলেন, আমার স্বামী দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকেন। আর আমি আলাদা থাকি। সুরমি যা বলে সে তাই করে। তার স্ত্রী হিসেবে আমিও দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কিন্তু যখনই যে কোনো পদে যেতে চেয়েছি, ওপার থেকে বাধা এসেছে। আমার কর্মী সমর্থকরা আমাকে জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চেয়েছিলেন। তাই তাদের সমর্থনে প্রার্থী হয়েছিলাম।

এর আগে, সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষে ১নং ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার শিমু দাস এ ফলাফল ঘোষণা করেন।  

আমাদের কাগজ/ ইদি