সারাদেশ ১৪ জানুয়ারি, ২০২১ ০৩:১৪

২-৩ দিন স্থায়ী হবে শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট

উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে চলা মৃদু শৈত্যপ্রবাহে বেড়েছে শীত। এটি আরও দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও সৈয়দপুরে শৈত্যপ্রবাহ থাকবে। এর প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পড়বে। গতকাল বুধবার রাজধানীর তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াম।

আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে। ফলে শীত বেড়ে গেছে। এটি দুই-তিন দিন স্থায়ী হতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি একই এলাকা দিয়ে বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।