সারাদেশ ১০ জানুয়ারি, ২০২১ ০৯:৫১

যানজটে নাকাল রাজধানীবাসী

ডেস্ক রিপোর্ট

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস সপ্তাহের প্রথম কার্যদিবসে যারা আজ রাস্তায় বের হয়েছেন তাদেরকে পড়তে হয়েছে যানজটের দুর্ভোগে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে ছিল রাস্তায় এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে অফিসগামীরা

যানজটে আটকা পড়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন কেউবা গন্তব্যে পৌঁছানোর পর তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট নামক পেজে রাজধানীর বিভিন্ন প্রান্তের লোকজন যানজটে তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেছেন একই সঙ্গে তাঁরা বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ে তথ্য দিয়েছেন, যাতে অন্যরা যাতায়াতের ক্ষেত্রে সাবধান হন

বেলা একটার পর থেকে রাজধানীর সড়কগুলোয় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয় বলে ট্রাফিক পুলিশ জানায়

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশীদ বলেন, বেলা একটা পর্যন্ত হাতিরঝিল দিয়ে যান চলাচল বন্ধ থাকায় অন্যান্য সড়কে কিছুটা চাপ পড়ে তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মো. আবদুর রাজ্জাক বলেন, হাতিরঝিল হয়ে যেসব গাড়ি চলত, তা পথ পরিবর্তন করে অন্য সড়ক দিয়ে যায় এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে নির্মাণকাজ চলায় যানজট বাড়ে তবে এখন পরিস্থিতি স্বাভাবিক