সারাদেশ ২৭ ডিসেম্বর, ২০২০ ০৭:৫৯

যুক্তরাজ্যের করোনা আর বাংলাদেশের করোনায় রয়েছে ভিন্নতা

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এই ভাইরাসে শিশুরাও আক্রান্ত হচ্ছেন এবং এটি খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জানিয়েছে, যুক্তরাজ্যের নতুন প্রজাতির সঙ্গে বাংলাদেশে শনাক্ত হওয়া নতুন প্রজাতির মিল রয়েছে এতে বাংলাদেশেও কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে

তবে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশে শনাক্ত হওয়া করোনার নতুন প্রজাতি আলাদা বলে জনিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অণুজীব বিজ্ঞানী সার্স ভাইরাসের কিট উদ্ভাবক করোনাভাইরাস শনাক্তেরজি ্যাপিড ডট ব্লটকিটের উদ্ভাবক . বিজন কুমার শীল আজ রবিবার সকালে এসব তথ্য তিনি জানান

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের করোনার নতুন প্রজাতি শনাক্তের জন্য যে পিসিআর কিট ব্যবহার করা হয়, তা বাংলাদেশে নেইসরকারকে উদ্যোগ নিয়ে সেই কিট আমদানি করার আহ্বান জানিয়েছেন তিনি

. বিজন কুমার শীল বলেন, ‘আমার মনে হয়, যুক্তরাজ্যে করোনার যে স্ট্রেনটা আসছে, সেটা বাংলাদেশ এখনও শনাক্ত করতে পারেনি যেটা বলছে তারা, সেটা অ্যাকচুয়ালি ব্রিটেনের স্ট্রেন নয় বা বি১১৭ নয় যুক্তরাজ্য বাংলাদেশে মিউট্রেশন হয়েছে পি-৬৮১ প্লেসে

কিন্তু ব্রিটেনের মিউট্রেশনের আউটকামের সঙ্গে বাংলাদেশের আউটকাম এক না, ভিন্ন মিউট্রেশন এক জায়গাতেই হয়েছে ওই জায়গাতে একটা সিড মিস বা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা ব্রিটিশদের সাথে এক না সেটা আমাদের নিজস্ব একটা মিউটেশন পয়েন্ট মিউটেশন একটা জায়গাতে হয়েছে কিন্তু মিউটেশনের পরের আউটকাশে ব্রিটিশের সঙ্গে মিল নেই

তিনি আরও বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই হয়তো ভবিষ্যতে ব্রিটিশ টাইপ আসতে পারে যেহেতু ব্রিটেন থেকে বাংলাদেশে মানুষ আসছেএক্ষেত্রে সরকারকে সজাগ থাকতে হবে বলেও উল্লেখ করেন . বিজন

. বিজন বলেন, ‘আমাদের দেশের মানুষের সাথে ব্রিটিনের মানুষের পার্থক্য আছে পশ্চিমা মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের সামগ্রিক বায়োলজির যে পার্থক্য আছে, সেটা আমরা বুঝতে পারছি আমাদের মধ্যে কিছুটা রেজিলেন্স (করোনা সহনশীলতা) বেশি

কারণ করোনায় ইউরোপে প্রচুর মানুষ মারা গেল, আমাদের দেশে অত মানুষ মরেনি সেদিক থেকে মনে হয়, ভয়ের কারণ নাই তবু সাবধানে থাকা উচিত সেক্ষেত্রে মাস্কের ব্যবহারটা বাধ্যতামূলক করতে হবে ভ্যাকসিনের চেয়ে মাস্কের মূল্য (গুরুত্ব) বেশি এই মুহূর্তে মাস্কের ব্যবহার অভ্যাসে পরিণত করতে হবে