সারাদেশ ২৭ ডিসেম্বর, ২০২০ ০৩:৫৪

আশুলিয়ায় নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ার অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি নির্জন জায়গা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

পুলিশ জানায়, আশুলিয়ার ওই এলাকায় এক নারীর মাথাবিহীন মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই এক দিন আগে হত্যার পর মরদেহ ওই নির্জন জায়গায় ফেলা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।