সারাদেশ ৩১ আগস্ট, ২০১৯ ০৮:৫৯

পত্নীতলায় ঝুলন্ত কিশোর-কিশোরীর লাশ

ডেস্ক রিপোর্ট।। 

নওগাঁর পত্নীতলায় এক রশিতে ঝুলন্ত অবস্থায় কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।  পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেছেন বলে ধারনা করছে পুলিশ। 

তারা হলেন- উপজেলার গোপীনগর আদিবাসীপাড়ার সুদিসের ছেলে জয় (১৭) এবং একই এলাকার ফ্রানসিসের মেয়ে কাজলী মুর্মু (১৮)। কাজলী নজিপুর মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আর জয় পত্নীতলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

শনিবার (৩১ আগস্ট) সকালে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, ‘তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার জানাজানির পর কাজলীর পরিবার তা মেনে না নেওয়ায় শনিবার ভোরের দিকে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ ধারণা করছে।’

এলাকাবাসী দুইজনের লাশ এক রশিতে ঝুলতে দেখেছে বলে জানান ওসি।