সারাদেশ ১৮ ডিসেম্বর, ২০২০ ১২:০১

এক ব্রিগেডের দাম ১২ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি বিশাল ব্রিগেড মাছ ধরা পড়েছে

আজ শুক্রবার সকালে ধরা পড়া ওই মাছটি ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে  দৌলতদিয়া ৩নং ওয়ার্ডের জেলে আলাল হালদারের জালে বিগ্রেড মাছটি ধরা পড়ে

মাছটি সকালে স্থানীয় বাবু সরদারের আড়তে বিক্রির জন্য আনা হলে ব্যবসায়ী চান্দু মোল্লা ৭৫০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা সাংবাদিকদের জানান, এত বড় কার্প জাতীয় মাছ সাধারণত পদ্মা নদীতে খুব একটা দেখা যায় না তাই একটু বেশি লাভের আশায় ১২ হাজার টাকা দিয়ে কিনেছি মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করছি আশা করি আজকের মধ্যেই ভালো দামে মাছটি বিক্রি করতে পারব