সারাদেশ ১৮ ডিসেম্বর, ২০২০ ০৮:২১

সর্বনিম্ন তাপমাত্রায় পঞ্চগড়

ডেস্ক রিপোর্ট

গত ৪দিন ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এতে করে উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়া ও মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘনকুয়াশায় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। 

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরোপুরি ৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

সকাল থেকে সূর্যের মুখ দেখা দিলেও উত্তাপ কম থাকায় শীতে জবুথবু মানুষ। দিনের বেলা আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীত আর কুয়াশা। এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে পাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশী আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শুত্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ১০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে এ উপজেলায় গত ৪ দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে বলে তিনি আরো জানান।