সারাদেশ ১৩ ডিসেম্বর, ২০২০ ০৮:৫১

ভাঙ্গায় ফ্লাইওভারের নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানার পুলিশ।  গতকাল শনিবার রাতে উপজেলার চান্দ্র ইউনিয়নের পুলিয়া বাজারের নিকট থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. মানিক মিয়া।

তিনি জানান, ফ্লাইওভারের নিচে নম্বর পিলারের পাশে বৃদ্ধের লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বৃদ্ধ লোকটি মানসিক ভারসাম্যহীনভাবে পুলিয়া এলাকায় ঘোরাফেরা করছিল। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

পরিচয় অজ্ঞাত থাকায় পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ রবিবার মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।