ফেনী প্রতিনিধি
পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই মামলায় ফেনীর ছাগলনাইয়ায় কামরুল আহসান শাহিন (২৩) ও আনোয়ার হোসেন রনি (২৩) নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গতকাল শুক্রবার রাত ১টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের শহীদ মিনার সিও অফিস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত কামরুল আহসান শাহিন ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে, আনোয়ার হোসেন রনি একই গ্রামের রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রামেন ভূজপুরের মো. হাসান নামের একজনের সঙ্গে আসামি কামরুল আহসান শাহিনের আগে থেকে পরিচয় ছিল। ওই পরিচয়ের সুবাদে আসামি শাহিন তাকে গাড়ি বিক্রি করে দেবে বলে ছাগলনাইয়া আনে এবং আনোয়ার হোসেন রনিসহ আরও দু’জন আসামি পুলিশ সেজে মোটর সাইকেলসহ নগদ ৩০ হাজর টাকাসহ আত্মসাৎ করে। সেই অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।



















