ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে ৬ বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে প্রথমে প্রভাকরদী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে হানা দেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় ডাকাত দল ৪০ হাজার টাকা, দু'টি মোবাইল ও ২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে ডাকাত দল পার্শ্ববর্তী আমজাদ, মামুন, রাজিব, জিয়াউর রহমান ও ফারুকের ঘরে ঢুকে নগদ টাকা, স্বার্নালংকার, মোবাইলসহ সর্বস্ত্র লুটে নেয়। ডাকাত দল রাত ২টা থেকে ভোর পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী এ ডাকাতির ঘটনা ঘটায়। একসঙ্গে এত বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, একটি অভিযাগ পেয়েছি। খবর নিয়ে সবগুলো ঘটনার ব্যবস্থা নেওয়া হবে।



















