সারাদেশ ৬ নভেম্বর, ২০২০ ১০:২৫

কর্মীদের মোটরসাইকেল দিল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কেনা ২৩ টি মোটরসাইকেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য শর্ত সাপেক্ষে বরাদ্দ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

জানা গেছে, ডিএসসিসির অঞ্চল, বিভাগের উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে এসব মোটরসাইকেল ব্যবহৃত হবে।

আজ শুক্রবার ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, ‘মোটরসাইকেলগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বলে বিবেচিত হবে। শুধুমাত্র অফিসের কাজে মোটরসাইকেলগুলো ব্যবহার করা যাবে। অফিসের নির্দেশ পরিপ্রেক্ষিতে যেকোনো সময় মোটরসাইকেলগুলো অফিসে ফেরত দিতে হবে। মোটরসাইকেল প্রাপকদের অনুকূলে সিটি করপোরেশনের তহবিল হতে প্রচলিত জ্বালানি তেল ব্যবহারের নিয়ম অনুযায়ী সরবরাহ করা হবে।