সারাদেশ ২ নভেম্বর, ২০২০ ১২:০৭

শ্রীমঙ্গলে বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগানের ফিডার বাবু শামিম আহমেদের বাসায় ডাকাতি হয়েছে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনা ঘটে

শামিম আহমেদ জানান, ছয়-সাতজনের ডাকাত দল বাসার পেছনের বারান্দার দরজা ভেঙে ঘরে ঢোকে এরপর পরিবারের চার সদস্য নৈশ্য প্রহরীকে বেঁধে ফেলে পরে দুটি আলমারী তছনছ করে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল সেট নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়

তাদের সবার মুখোশ পরা ছিল হাতে ছিল দেশীয় অস্ত্র যাওয়ার সময় তাদের সবাইকে ঘরে রেখে বাইরে দিকে তালা লাগিয়ে দেয় ডাকাতরা সকালে পাশের বাসায় লোকজন তালা খুলে তাদের উদ্ধার করেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, মালামাল উদ্ধার জড়িতদের গ্রেফতাদের চেষ্টা চলছে