নিজস্ব প্রতিবেদক
রায়হানকে ছিনতাইকারী হিসেবে অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ রোববার সকালে রায়হানের ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুর রহমান পিবিআই অফিসে হাজির হলে সন্দেহ হিসেবে তাকে আটকে রেখে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রায়হানকে ছিনতাইকারী হিসেবে অভিযোগ করেছিলেন শেখ সাইদুর রহমান। এ কারণে রায়হানকে পুলিশ ধরে এনে নির্যাতন করে। এ জন্য তাকেও গ্রেফতার করা হয়েছে।



















