সারাদেশ ২৪ অক্টোবর, ২০২০ ১০:১৬

দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া নতুন করে ১ হাজার ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এতে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জনে

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৫৫৬টি আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯৯৮টি এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬টি এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৯৫ শতাংশ আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৬৯ শতাংশ

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ২ জন শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৯৮ জন এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জনে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮ দশমিক ৮৮ শতাংশ

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।