ডেস্ক রিপোর্ট।।
গোয়ালন্দের এরশার শিকদার খ্যাত দৌলতদিয়া ঘাটের ত্রাস নুরুল ইসলাম মন্ডলকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছে জেলা কমিটি। আজ শনিবার (২নভেম্বর) সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগ কমিটি থেকে এই ঘোষণা দেয়া হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ গোলাম মোস্তফা বাচ্চুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্তর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জেলা আওয়ামীলীগের তদন্ত কমিটির প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে গো’য়াল’ন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামমন্ডলের শোকজ নোটিশ ও দাখিলীয় জবাব পর্যালোচনাপূর্বক সর্বসম্মতিক্রমে সংগঠন বিরোধী কার্যকলাপ, দলীয় ভাবমূর্তি বিনষ্ট, বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সংবাদ প্রকাশসহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের ওপর হামলায় ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে গো’য়া’লন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা প্রদীপ্ত চক্রবর্তী কান্তর ওপর হা’ম’লা’র ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সহসভাপতি ডা. শেখ আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল আজম মামুন ও সদস্য রেজাউল করিম লালকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রতিবেদনে প্রদীপ্ত চক্রবর্তী কান্তর ওপর হা’ম’লা’র ঘট’নায় নূরু মন্ডলের সম্পৃক্ততা পাওয়া গেছে মর্মে উল্লেখ করে তার বি’রু’দ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা
গ্রহণের সুপারিশ করা হয়। পরে ২১ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে না সে ব্যাপারে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।





















