জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাইছে। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও-সংক্রান্ত আইন।
শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।
জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহ্বান জানাচ্ছি এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।
- বঙ্গাব্দ, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং, বুধবার
আরো খবর
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ
১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
৩ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
২১ আগস্ট, ২০২৬
বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
১৫ আগস্ট, ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী
১২ আগস্ট, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)














