রাজনীতি ১০ অক্টোবর, ২০২৩ ০২:৩৮

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় জামায়াত নেতাদের  

আমাদের কাগজ ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত দুই মাস যাবত চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে আজ (মঙ্গলবার) অসুস্থ বেগম জিয়াকে দেখতে হাসপাতালে দলে দলে ভিড় করেছে জামায়াত নেতারা। 

এদিন বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালে প্রবেশ করেতে দেখা যায় জামায়াত নেতাদের।  এরপর সেখানে তারা এক ঘণ্টার বেশি সময় অবস্থান করেন বলে জানা যায়।  এরপর বেলা ১টা ৫ মিনিটের দিকে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির নেতা কর্মীরা।  

এসময় দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে আরও ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।

জামায়াত নায়েব আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ম্যাডামের অবস্থা গুরুতর। এ অবস্থায় তার দেশের বাহিরে ট্রিটমেন্ট ছাড়া কো বিকল্প নেই। 

সঠিক চিকিৎসা করার দায়িত্ব রাষ্ট্রের বলে দাবি করে তিনি বলেন, আমি নিজেও একজন ডাক্তার। তার বর্তমান অবস্থায় তার জন্য দেশে ভালো ট্রিটমেন্টের কোন ব্যবস্থা নেই। তার সঠিক চিকিৎসা করার দায়িত্ব রাষ্ট্রের। তাকে বাহিরে চিকিৎসার জন্য যেতে না দেওয়ার বাহানা করছে সরকার। এটা দেশবাসী সহজে মেনে নেবে না। 

এসময় তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে বেগম জিয়াকে বাহিরে চিকিৎসার জন্য যেন পাঠানো হয়।

প্রসঙ্গত,বিএনপির জোটসঙ্গী জোট ছিল জামায়ত। বিএনপি সরকার গঠনেও জামায়াতের ভূমিকা রয়েছে। ২০০১ সালে তাদের সঙ্গী ছিল তাঁরা। পরবর্তীতে জামায়েত ও বিএনপি একসঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রামের নজিরে এসেছে।

আমাদেরকাগজ(এমটি)